Bartaman Logo
১০ জুন, ২০২৬

যোধা-আকবরের বিয়ে হয়নি, দাবি রাজস্থানের রাজ্যপালের

ব্রিটিশ ইতিহাসবিদদের প্রভাবের জেরে ভারতের ইতিহাসে বহু ভুল তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। আর এর মধ্যে অন্যতম মুঘল সম্রাট আকবর ও যোধা বাইয়ের বিয়ের কাহিনি।

যোধা-আকবরের বিয়ে হয়নি, দাবি রাজস্থানের রাজ্যপালের
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: ব্রিটিশ ইতিহাসবিদদের প্রভাবের জেরে ভারতের ইতিহাসে বহু ভুল তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। আর এর মধ্যে অন্যতম মুঘল সম্রাট আকবর ও যোধা বাইয়ের বিয়ের কাহিনি। সম্পূর্ণটাই মিথ্যা। বুধবার সন্ধ্যায় উদয়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করেছেন রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগাড়ে। তিনি বলেন, ‘সর্বত্র যোধা ও আকবরের বিয়ের কথা বলা হয়। এমনকী আস্ত একটি সিনেমাও তৈরি হয়েছে। কিন্তু পুরো তথ্যটাই ভুল, মিথ্যা। ‘আকবরনামা’য় এই সংক্রান্ত কোনওকিছুই উল্লেখ করা হয়নি। তৎকালীন সময় ভরমল নামে এক রাজা ছিলেন। তিনি এক দাসির কন‌্যার সঙ্গে আকবরের বিয়ে দিয়েছিলেন।’

Advertisement

রাজ্যপাল বাগাড়ের সাফ দাবি, রাজস্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে। বর্তমানে জয়পুরের কাছে অবস্থিত আমের তথা আম্বের একদা রাজপুতদের রাজধানী ছিল। কছওয়াহা রাজপুতরা ছিলেন সেখানকার শাসক। কিন্তু সেই ইতিহাসই বদলে দিয়েছে ব্রিটিশ ইতিহাসবিদরা। কয়েকজন ভারতীয় সত্যিটা লিখেছিলেন। কিন্তু ব্রিটিশ আধিপত্যের কাছে তা চাপা পড়ে গিয়েছে। বলা হয়, সমঝোতা চেয়ে আকবরকে নাকি চিঠি লিখেছিলেন মহারানা প্রতাপ। এই তথ্যও পুরোপুরি ভুল। আকবরকে বড় করে দেখানো হয়। আত্মসম্মানের সঙ্গে কোনওদিনই আপস করেননি মহারানা। স্বয়ং রাজ্যপালের এহেন মন্তব্য ফের ইতিহাসের গেরুয়াকরণের বিতর্ক উস্কে দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ