Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করল জেএনইউ

ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে ড্রোন ও অন্যান্য অস্ত্র দিয়ে সাহায্য করেছে তুরস্ক। তারপর থেকেই তুরস্কের পণ্য বয়কটের সুর চড়তে শুরু করেছে ভারতে।

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করল জেএনইউ
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে ড্রোন ও অন্যান্য অস্ত্র দিয়ে সাহায্য করেছে তুরস্ক। তারপর থেকেই তুরস্কের পণ্য বয়কটের সুর চড়তে শুরু করেছে ভারতে। কিছুদিন আগেই মহারাষ্ট্রের ব্যবসায়ীরা ঘোষণা করেছিলেন, তাঁরা তুরস্ক থেকে আপেল আমদানি বন্ধ রাখছেন। এবার তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে এক্স হ্যান্ডলে জানিয়েছে জেএনইউ কর্তৃপক্ষ। ওই পোস্টে আরও বলা হয়েছে, সবসময় দেশের পাশেই থাকবে জেএনইউ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ইনুনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা মউ স্বাক্ষর করেছিল ভারতের এই নামদজাদা বিশ্ববিদ্যালয়টি। ২০২৮ সাল পর্যন্ত এই মউয়ের সময়সীমা ছিল। কিন্তু মাসখানেকের মধ্যেই তা বাতিল হয়ে গেল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ