Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়নগর কাণ্ডে শুনানি শুরু

জয়নগর কাণ্ডে শুনানি শুরু
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: জয়নগর কাণ্ডে মঙ্গলবার বারুইপুরের পকসো আদালতে শুরু হল শুনানি। এদিন চারজন সাক্ষীকে আনা হয়েছিল এজলাসে। রাখা হয়েছিল অভিযুক্ত মোস্তাকিন সর্দারকেও। সাক্ষীরা অভিযুক্তকে শনাক্ত করেন এবং বলেন, ও-ই খুন করেছে। এদিকে বিচারককে ঘটনার সমস্ত তথ্য জমা দেন বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। আগামী চারদিন শুনানি চলবে। এদিকে, অভিযুক্তর পক্ষে আইনজীবী দাবি করেন, পুলিসের বয়ান বলছেন সরকারি আইনজীবী।
Advertisement
সম্পর্কিত সংবাদ