Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গলপথে বাইসনের দল, কুড়ি মিনিট আটকে থাকল সাফারির গাড়ি

জঙ্গলপথে বাইসনের দল। মেদলা ওয়াচ টাওয়ার থেকে ফেরার পথে কুড়ি মিনিট আটকে থাকল সাফারি গাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে ১৬ জনের একটি দল এসেছে গোরুমারায়।

জঙ্গলপথে বাইসনের দল, কুড়ি মিনিট আটকে থাকল সাফারির গাড়ি
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জঙ্গলপথে বাইসনের দল। মেদলা ওয়াচ টাওয়ার থেকে ফেরার পথে কুড়ি মিনিট আটকে থাকল সাফারি গাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে ১৬ জনের একটি দল এসেছে গোরুমারায়। 
Advertisement
এদিন বিকেলে লাটাগুড়ি এনআইসি থেকে কার সাফারি করে তাঁরা। ফেরার পথে বাইসনের দল তাঁদের গাড়ি আটকে দেয়। পরপর তিনটি সাফারির জিপ আটকে পড়ে। প্রথম গাড়িতে থাকা গাইড সুব্রত পাইক বলেন, ৮-১০টি বাইসন রাস্তাজুড়ে ছিল। কিছুতেই তারা সরছিল না। ফলে কুড়ি মিনিটেরও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয় আমাদের। গাড়িতে ছ’জন পর্যটক ছিলেন। তাঁদের দলের বাকিরা পিছনের আরও দু’টি গাড়িতে আসছিলেন। ওই গাড়িগুলিও দাঁড়িয়ে পড়ে। বাইসনের দলটি আমাদের গাড়ি থেকে কয়েক হাত দূরেই ছিল। 
ওই গাইডের দাবি, সাফারিতে যাওয়ার সময় আমরা রাস্তার মাঝে পেখম মেলা অবস্থায় ময়ূর দেখতে পেয়েছি। তারপর মেদলা ওয়াচ টাওয়ার থেকে নটি গন্ডার দেখা গিয়েছে। আর ফেরার পথে রাস্তার মাঝে বাইসনের দল। পর্যটকরা দারুণ রোমাঞ্চ উপভোগ করেছেন। দিন কয়েক আগেই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে সাফারি করে ফেরার পথে রাস্তার মাঝে চিতাবাঘের দর্শন পান পর্যটকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ