Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জমির দখল নিয়ে সংঘর্ষ

জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল চাঁচল থানার ধুমসাডাঙী এলাকায়। দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬৮ শতক চাষের জমি নিয়ে এই বিবাদ।

জমির দখল নিয়ে সংঘর্ষ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল চাঁচল থানার ধুমসাডাঙী এলাকায়। দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬৮ শতক চাষের জমি নিয়ে এই বিবাদ। জমি থেকে সর্ষে তোলার পর দখল নিয়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। প্রায় ছ’জন জখম হয়েছেন বলে অভিযোগ। ওই জমিটি মহম্মদ আজিমুদ্দিনের মেয়েরা ও হাসিমুদ্দিনের ছেলেমেয়েরা নিজেদের দাবি করেন। দু’পক্ষই দাবি করে জমির আসল নথি তাদের কাছে রয়েছে। এদিন দখল নিতে দু’পক্ষই মাঠে গেলে সংঘর্ষ শুরু হয়। আজিমুদ্দিনের মেয়ে আঞ্জুমানারা বেগমের দাবি, বাবা ৫০ বছর ধরে চাষাবাদ করেছেন। আমাদের কাছে নথিও রয়েছে। আমরা সর্ষে লাগিয়েছিলাম। ওরা দখল নিতে এসে লাঠি নিয়ে মারধর করে। থানায় অভিযোগ জানিয়েছি। এপ্রসঙ্গে হাসিমুদ্দিনের নাতি বাবুল আলির পাল্টা দাবি, বর্গা হিসেবে জমিটি আমার ঠাকুরদা ও আমার বাবা চাষ করছেন। আমাদের কাছে নথি রয়েছে। ওরাই আমাদের সর্ষে কেটে নিয়ে যাচ্ছিল। বাধা দিতে গেলে তারা মারধর করেছে। চাঁচল থানার এক আধিকারিক বলেন, ঘটনায় কেউ জখম হয়নি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ