Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি নিয়ে বিবাদ দুই পরিবারের, নিহত ১

জমি বিবাদ নিয়ে দুই পরিবারের সংঘর্ষে নিহত এক। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গুড়দহ গ্রামে। ১২ শতক জমি নিয়ে দু’টি পরিবারের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছিল। চারদিন আগে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে সালিশি সভা হয়।

জমি নিয়ে বিবাদ দুই পরিবারের, নিহত ১
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: জমি বিবাদ নিয়ে দুই পরিবারের সংঘর্ষে নিহত এক। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গুড়দহ গ্রামে। ১২ শতক জমি নিয়ে দু’টি পরিবারের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছিল। চারদিন আগে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে সালিশি সভা হয়। সেখানে পঞ্চায়েতের তরফে সিদ্ধান্ত হয় যে, ওই জমির আসল মালিক মন্টু মণ্ডল। তারপরে থেকেই দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। মঙ্গলবার দশটা নাগাদ ফের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাতে নিহত হন মন্টু মণ্ডল (৫২)। আহতদের বাদুড়িয়ার রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বাদুড়িয়া থানার পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত সহ দু’জনকে আটক করেছে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ