Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি দখলকে কেন্দ্র করে মারামারি, জখম পাঁচ

জমি দখল করাকে কেন্দ্র করে হাতাহাতি, মারপিট। ঘটনায় জখম দু’পক্ষের ৫ জন মহিলা। তাঁদের মধ্যে বেশ কয়েক জন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে ইটাহারের বৌসা মহানন্দপাড়া এলাকার ঘটনা। অভিযোগের তীর, স্থানীয় দুই গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

জমি দখলকে কেন্দ্র করে মারামারি, জখম পাঁচ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: জমি দখল করাকে কেন্দ্র করে হাতাহাতি, মারপিট। ঘটনায় জখম দু’পক্ষের ৫ জন মহিলা। তাঁদের মধ্যে বেশ কয়েক জন  হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে ইটাহারের বৌসা মহানন্দপাড়া এলাকার ঘটনা। অভিযোগের তীর, স্থানীয় দুই গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বৌসা গ্রামের বাসিন্দা আঞ্জুমানা বানুর অভিযোগ, গ্রামীণ রাস্তার ধারে ২ শতক জমি স্থানীয় ক্লাবঘরের জন্য দখল করতে চাইছেন স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য সাহাজাহান আলি ও সাহাদুল হক সহ তাঁদের অনুগামীরা। বুধবার সকালে ফের দখল করতে এলে প্রতিবাদ করেন আঞ্জুমানা সহ তাঁর শ্বশুরবাড়ি সদস্যরা। অভিযোগ, জমি দখলে বাধা দেওয়া হলে আঞ্জুমানার পরিবারের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হয় সহাজাহান ও সাহাদুল সহ তার সঙ্গীরা। ঘটনায় আঞ্জুমানা সহ তাঁর দুই জা ও ননদ জখম হন। 
Advertisement
জখম আঞ্জুমানার দাবি, বাড়িতে এসে আমাদের পরিবারের অনেককে রাস্তায় ফেলে মারধর করেছে সাহাজাহান ও সাহাদুল সহ অনেকে। আঞ্জুমানার করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সাহাদুল ও সাহাজাহান। তাঁদের বক্তব্য, আঞ্জুমানার পরিবারের সদস্যরা আমাদের বাড়ির মেয়ে, বউদের মারধর করেছে। 
আমাদের বাড়ির দুই মহিলা হাসপাতালে ভর্তি। দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়ে হাসপাতালে ভর্তি হলেও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ইটাহার থানার পুলিস জানায়, কোনও পক্ষ লিখিত অভিযোগ করেনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ