নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দেশ সত্ত্বেও প্রেসিডেন্সি জেলের সুপার মঙ্গলবার কোর্টে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারক। সরকারি আইনজীবী গণেশ মাইতি জানান, একটি মামলায় এদিন জেল সুপারকে কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক তলব করেছিলেন। কিন্তু তিনি গরহাজির থাকায় ক্ষোভ প্রকাশ করে আজ, বুধবার দুপুর ২টোয় তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। অভিযুক্তের আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, কোর্টের আদেশ অমান্য করার অর্থ আদালত অবমাননারই শামিল।



