Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জল অপচয়ের বিরুদ্ধে অভিযান হিঙ্গলগঞ্জে

জল অপচয়ের বিরুদ্ধে অভিযান হিঙ্গলগঞ্জে
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: পানীয় জল অবৈধভাবে চাষ ও স্নানের কাজে ব্যবহার করা হচ্ছে। এমন অভিযোগ এসেছিল হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের কাছে। এছাড়া হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। তারই পরিপ্রেক্ষিতে শনিবার অভিযানে নামে হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন ও পি এইচ ই দপ্তর। অভিযানে অংশ নেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা ও স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস।
Advertisement
এই অভিযানে বেশ কিছু বাড়িতে সরবরাহকারী পানীয় জলের কল থেকে জমিতে চাষের জন্য জল দেওয়ার পাশাপাশি পানীয় জল নিয়ে বড় ট্যাঙ্ক ভর্তি করার বিষয়টিও হাতেনাতে ধরেন প্রশাসনের আধিকারিকরা। সমস্ত অবৈধ সংযোগ বন্ধ করার পাশাপাশি জল অপচয় বন্ধ করতে নির্দেশ দেন বিডিও। প্রশাসনের নির্দেশ না মানা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই বিষয়ে সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন, নষ্ট করার ফলেই অনেক এলাকায় ঠিকঠাক জল যাচ্ছে না। তাই গ্রামবাসীদের এদিন সতর্ক করা হলো। এরপরও তাঁরা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
সম্পর্কিত সংবাদ