Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

সাইবার প্রতারণা রুখতে এআই কাজে লাগাচ্ছে জিও

অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরবেন কি না, তা নিয়ে আর দ্বিধায় থাকতে হবে না। রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য সেই ব্যবস্থা করছে।

সাইবার প্রতারণা রুখতে এআই কাজে লাগাচ্ছে জিও
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরবেন কি না, তা নিয়ে আর দ্বিধায় থাকতে হবে না। রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য সেই ব্যবস্থা করছে। এই মুহূর্তে দেশজুড়ে ৫০ কোটির বেশি গ্রাহক জিও ব্যবহার করছেন। তাঁদের ফোন যাতে হ্যাকারদের থেকে সুরক্ষিত থাকে, তার জন্য জিওর নেটওয়ার্ক অপারেশন টিম প্রতিনিয়ত কাজ করছে। গ্রাহকদের ফোনে কোনো সন্দেহজনক নম্বর থেকে ফোন এলেই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তাঁকে সচেতন করা হচ্ছে। জিওর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষ এই ধরনের নম্বর আলাদা করা হয়েছে। জিওর তরফে জানানো হয়েছে, তারা খুব তাড়াতাড়ি জিও এআই স্মার্ট চশমা বাজারে নিয়ে আসতে চলেছে। এই ধরনের স্মার্ট গ্লাসের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখাটাই লক্ষ্য বলে জানিয়েছে জিও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ