নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাজ্যসভায় আসন পেতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হিসেবে তাঁকে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় এই আপডেট জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ কয়েক বছর পর ফের রাজ্যসভায় যেতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
Advertisement
আজ, শনিবার দুপুর নাগাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে, “অত্যন্ত আনন্দের সঙ্গে আসন্ন রাজ্যসভার উপ-নির্বাচনে প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। তাঁকে আন্তরিক ভাবে শুভেচ্ছা। আমরা আশা রাখি, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রতিটি ভারতীয়র অধিকার নিয়ে সওয়াল করবেন।”
প্রসঙ্গত, আর জি কর-এর ঘটনার প্রতিবাদে রাজ্যসভায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের জহর সরকার। ফলে তাঁর ছেড়ে যাওয়া আসনে কাকে পাঠানো হয়, সেদিকে নজর ছিল সকলেরই। শেষ পর্যন্ত জল্পনার জল বেশি দূর গড়াতে না দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামেই সিলমোহর দিল তৃণমূল।
বিশেষ বিষয় হল, ২০১৪ সালে ঋতব্রতকে রাজ্যসভায় পাঠিয়েছিল সিপিএম। কিন্তু একাধিক বিতর্কিত ঘটনার জেরে সিপিএম থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এরপর কিছুদিন পরে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এখন ঋতব্রত তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি পদে রয়েছেন। সূত্রের খবর, উত্তরবঙ্গে শ্রমিক সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে। বিশেষ করে চা-বলয়ে ঋতব্রতর শ্রমিক সংগঠনের কর্মকাণ্ড তৃণমূলের ভোট বাক্সে ভালো ফল দিয়েছে। তারই পুরস্কার ঋতব্রত পেলেন বলেই তৃণমূলের অন্দরের খবর। সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন।
এপ্রসঙ্গে ঋতব্রত বলেন, “আমি অন্য দল থেকে তৃণমূলে এসেছি। বিভিন্ন ক্ষেত্রে দল আমাকে পরপর যেভাবে দায়িত্বভার অর্পণ করছে তার জন্য আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।”