Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জগৎবল্লভপুরে ফের হনুমানের মৃত্যু

জগৎবল্লভপুরে ফের হনুমানের মৃত্যু
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার জগৎবল্লভপুরে বৃহস্পতিবার সকালে ফের একটি পূর্ণবয়স্ক হনুমানের মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন মাজু গ্রাম পঞ্চায়েতের হাটাল উকরোপোলের কাছে হনুমানটির দেহ পড়ে থাকতে দেখেন এক পঞ্চায়েত সদস্য। এরপর তিনি স্থানীয় পরিবেশপ্রেমী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সংস্থার তরফে জেলা বনবিভাগকে খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে হনুমানের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রসঙ্গত, গত মাসের শেষে জগৎবল্লভপুরের বাটন দাসপাড়া গ্রামে শাবক সহ প্রায় সাতটি হনুমানের মৃত্যু হয়েছিল। চলতি মাসেও পরপর দু’দিনে দুটি গ্রামে পাঁচটি পূর্ণবয়স্ক হনুমানের মৃতদেহ উদ্ধার হয়। বারবার জগৎবল্লভপুরে কেন হনুমান মৃত্যুর ঘটনা ঘটছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বনবিভাগের কর্তারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ