Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জগৎবল্লভপুরে আহত হনুমান শাবক উদ্ধার

জগৎবল্লভপুরে আহত হনুমান শাবক উদ্ধার
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার সকালে জগৎবল্লভপুরের শিয়ালডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গড়বালিয়া রংমহল এলাকায় একটি হনুমান শাবককে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রাই একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই হনুমান শাবককে ওই অবস্থায় দেখে বনদপ্তরকে খবর দেন। পরে বনকর্মীরা এসে শাবকটিকে নিয়ে যান। স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের অনুমান, কোনরকমভাবে বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় ওই হনুমান শাবকটি আহত হয়েছে। জেলা বনদপ্তরের এক আধিকারিক বলেন, ‘আহত শাবকটিকে প্রাথমিক চিকিৎসার পর গড়চুমুক মিনি জু রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।’ জগৎবল্লভপুরের বাটন দাসপাড়ায় গত কয়েক দিনে প্রায় ১০টি হনুমানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ