Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জীবনতলায় স্কুলেই ক্লাস ফোরের  ছাত্রীর যৌন নিগ্রহ, গ্রেপ্তার শিক্ষক  

জীবনতলায় স্কুলেই ক্লাস ফোরের  ছাত্রীর যৌন নিগ্রহ, গ্রেপ্তার শিক্ষক
 
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফাঁকা শ্রেণি কক্ষে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন। সেই অভিযোগে গ্রেপ্তার স্কুলেরই এক শিক্ষক। ধৃতের নাম কৃপাসিন্ধু মণ্ডল। জীবনতলা থানা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পুলিস সূত্রে খবর, নিগ্রহের পর সে প্রবল ভয় পেয়ে যায়। বাড়ি ফিরে ঘটনার কথা জানায়। অভিযুক্ত শিক্ষক যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন। শনিবার ছাত্রীটির পরিবার জীবনতলা থানায় অভিযোগ জানায়। তারপর পুলিস গ্রেপ্তার করে শিক্ষককে।
Advertisement
সম্পর্কিত সংবাদ