টোকিও: জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন শিগেরু ইশিবা। রবিবার সকালে একথা ঘোষণা করেছেন তিনি। গত জুলাইয়ে পার্লামেন্ট ভোটে হেরে গিয়েছিল শাসক জোট। তারপর থেকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির তরফে ইশিবার উপর চাপ বাড়ছিল। সূত্রের খবর, নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের কারণেই ইস্তফা দিচ্ছেন প্রধানমন্ত্রী। দলের নেতা নির্বাচন প্রক্রিয়া এগিয়ে আনা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবারই বৈঠকে বসছে দল। সেখানে ইশিবার নেতৃত্বে অনাস্থা প্রকাশেরও সম্ভাবনা ছিল। তাই বিড়ম্বনা না বাড়িয়ে পদত্যাগ করলেন তিনি। দলের শীর্ষ মহলকে তাঁর উত্তরসূরি খুঁজতেও অনুরোধ করেছেন ইশিবা।



