রাঁচি: আইএসএল থেকে দল তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে জামশেদপুর এফসি। সিদ্ধান্তে বদল না এলে ডুরান্ড কাপই তাদের বিদায়ী টুর্নামেন্ট। ইন্ডিয়ান এয়ারফোর্সকে এদিন ৬-০ গোলে হারিয়ে ডুরান্ডের শেষ আটে জেএফসি। হ্যাটট্রিক লালমাসাঙ্গাজুয়ালার। জোড়া গোল রায়ানের। এছাড়া লক্ষ্যভেদ আমনের।



