Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

‘জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ’, ঢাকায় বিকৃত মানচিত্র নিয়ে আপত্তি ভারতীয় আমলার

আন্তর্জাতিক মঞ্চে ফের ভারতের মানচিত্র ঘিরে বিতর্ক। কেন্দ্রে সেই জম্মু-কাশ্মীর। এর আগেও ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মীরকে বাদ রাখা নিয়ে বিতর্ক হয়েছে। এবার ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারেও প্রদর্শিত হল এমনই এক বিকৃত মানচিত্র।

‘জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ’, ঢাকায় বিকৃত মানচিত্র নিয়ে আপত্তি ভারতীয় আমলার
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আন্তর্জাতিক মঞ্চে ফের ভারতের মানচিত্র ঘিরে বিতর্ক। কেন্দ্রে সেই জম্মু-কাশ্মীর। এর আগেও ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মীরকে বাদ রাখা নিয়ে বিতর্ক হয়েছে। এবার ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারেও প্রদর্শিত হল এমনই এক বিকৃত মানচিত্র। অনুষ্ঠানে উপস্থিত ভারতের প্রতিনিধি বিষয়টার তীব্র প্রতিবাদ জানান। জম্মু-কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, তা মনেও করিয়ে দেন। 

Advertisement

সোমবার ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত ‘রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউয়িং রিজিওনাল ইন্টিগ্রেশন: পাথওয়েজ ফর রিভাইটালাইজিং সার্ক’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছিলেন ভারতে বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার আহমেদ তারিক করিম। দর্শকদের মধ্যে ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। 
করিমের বক্তব্যের সময় প্রদর্শিত ভারতের মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভুলভাবে দেখানো হয়েছে বলে তিনি আপত্তি তোলেন। জবাবে ওই মানচিত্রকে প্রতীকী হিসাবে উল্লেখ করেন করিম। 
তিনি বলেন, ‘এটি স্রেফ উপস্থাপনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এটি প্রকৃত আন্তর্জাতিক সীমানা নির্দেশ করে না।’ তাঁর এই ব্যাখ্যা গ্রহণ করলেও ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন পূজা কুমারী। বলেন, ‘আমি আপনার বক্তব্য বুঝতে পারছি। কিন্তু জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখানে সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ