Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভোটের মুখে বিপুল টাকা সহ আটক জামাত নেতা

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে বিপুল টাকা সহ জামাতের এক শীর্ষ নেতাকে আটক করা হল। ওই নেতার নাম বেলালউদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির পদে রয়েছেন।

ভোটের মুখে বিপুল টাকা সহ আটক জামাত নেতা
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে বিপুল টাকা সহ জামাতের এক শীর্ষ নেতাকে আটক করা হল। ওই নেতার নাম বেলালউদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির পদে রয়েছেন। বুধবার ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে যান তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করে থানায় খবর দেয় সেনাবাহিনী। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি মুদ্রায় ৭৪ লক্ষ টাকা উদ্ধার করে সৈয়দপুর থানা। জেরায় বেলাল দাবি করেন, ব্যবসার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। তবে জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজে ভরতি করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্বাচনের একদিন আগে এত টাকা উদ্ধারের বিষয়টি সন্দেহজনক। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিনই কুমিল্লার মুরাদনগরে ভোটারদের টাকা বিলির সময় হাবিবুর রহমান হেলালি নামে এক জামাত নেতাকে আটক করে স্থানীয় বাসিন্দারা। তাঁকে থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালিয়ে নগদ ২ লক্ষ টাকা উদ্ধার হয়। যদিও জামাতের দাবি, নির্বাচনের আগে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। দ্রুত নেতাদের মুক্তির দাবি জানিয়েছে তারা। বিএনপির পালটা দাবি, হেরে যাবে বুঝতে পেরেই টাকা ছড়িয়ে জিততে চাইছে জামাত।

Advertisement

বুধবার সকাল থেকেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কেন্দ্রগুলিতে ব্যালট পাঠানোর কাজ শুরু হয়। রাতের মধ্যেই সব কেন্দ্রে ব্যালট পেপার সহ সব সরঞ্জাম পৌঁছে যাবে বলে বাংলাদেশ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রায় ৯ লক্ষ ৫৮ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টির জন্য ভোটগ্রহণ হবে। এক প্রার্থীর মৃত্যু হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে। মোট ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছেন। সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক। অন্যদিকে, ভোটের আগে ‘টাকা বিতরণের’ অভিযোগে ঢাকার সূত্রাপুরে আরও এক জামাত নেতা মহম্মদ হাবিবকে আটক করা হয়। তাঁকে দু’দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ