অনাস্থা আবহে নয়া সমীকরণ। পদত্যাগ করলেন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার প্রমোদ মণ্ডল। সূত্রের খবর, সোমবার মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। এর ফলে আস্থা প্রমাণে আরও চাপ বাড়ল সৈকতের উপর।



