Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

উধমপুরে সেনার সঙ্গে গুলি বিনিময়ে খতম জয়েশ জঙ্গি

অমরনাথ যাত্রা শুরুর আগে জঙ্গিদমন অভিযান জোরদার করল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সাত সকালে গুলির শব্দে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের উধমপুর।

উধমপুরে সেনার সঙ্গে গুলি বিনিময়ে খতম জয়েশ জঙ্গি
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: অমরনাথ যাত্রা শুরুর আগে জঙ্গিদমন অভিযান জোরদার করল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সাত সকালে গুলির শব্দে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের উধমপুর। জেলার বসন্তগড়ের বিহালি এলাকায় জয়েশ-ই-মহম্মদের এক জঙ্গিকে খতম করল সেনা। ওই এলাকায় মোট চারজন আত্মগোপন করে রয়েছে। গোপন সূত্রে এখবর পেয়ে সেনার প্যারা কমান্ডোর নেতৃত্বে শুরু হয় অপারেশন বিহালি। জম্মু ও কাশ্মীর পুলিসও অভিযানে অংশ নেয়। গোটা ঘিরে চিরুনি তল্লাশি চালান জওয়ানরা। সকাল সাড়ে আটটা নাগাদ সেনার অস্তিত্ব টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জওয়ানরা পাল্টা জবাব দিলে শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। পুলিসের আইজিপি (জম্মু রেঞ্জ) ভীমসেন টুটি বলেন, অন্তত চারজন জয়েশ জঙ্গি বিহালির এলাকায় আত্মগোপন করে রয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম, পরিচয় জানার চেষ্টা চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ