Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল নেতাদের বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্কে জগন্নাথ

এবার তৃণমূল নেতাদের সরাসরি বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্ক উসকে দিলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়।

তৃণমূল নেতাদের বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্কে জগন্নাথ
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এবার তৃণমূল নেতাদের সরাসরি বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্ক উসকে দিলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সোমবার রাতে ১৪নম্বর ওয়ার্ডের এক পথসভা থেকে ভোটারদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি-‘টাকা দিতে এলে নেতাদের বেঁধে রাখুন আর ভিডিও করে আমাকে পাঠান। কথা দিচ্ছি, সিআরপিএফ পাঠিয়ে উল্টো করে ঝোলাব। ভোটের আগেই এই অভিযান শুরু করব।’ জগন্নাথবাবুর অভিযোগ, পুরভোটের কায়দায় সিউড়ির বিভিন্ন এলাকায় টাকা ছড়িয়ে ভোট কেনার নীল নকশা তৈরি করেছে শাসকদল। বিশেষত সাহাপুর, মেটেলা ও সিউড়ির একাধিক ওয়ার্ডে এই পরিকল্পনার খবর তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। ভোটারদের উদ্দেশে প্রার্থীর দাওয়াই, যদি নেতাদের বেঁধে রাখতে না পারেন তবে দ্বিগুণ টাকা দাবি করুন। তাঁর সাফ কথা, ‘টাকা তৃণমূলের নিন, কিন্তু ভোট দিন পদ্মফুলে।’ এই বিষয়ে ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলেও জানান। পাল্টা দিতে দেরি করেনি শাসক শিবিরও। সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় জগন্নাথের এই মন্তব্যকে ‘অবাস্তব আস্ফালন’ বলে কটাক্ষ করেছেন। উজ্জ্বলের দাবি, গত বিধানসভা নির্বাচনে সিউড়ির মানুষ গণতান্ত্রিকভাবে ওঁর পা ভেঙে দিয়েছিল। এবার আমার দৃঢ় বিশ্বাস, রাজনৈতিকভাবে পরাজিত করে মানুষ ওঁর কোমর ভেঙে দেবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ