Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রবিক্ষোভে টালমাটাল যাদবপুরে শিক্ষকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টালমাটাল পরিস্থিতিতে অন্য চিত্র। ২৪ থেকে ২৯ মার্চ একেবারে কেন্দ্রীয় অনুদানেই শিক্ষকদের প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে সেখানে

ছাত্রবিক্ষোভে টালমাটাল যাদবপুরে শিক্ষকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবির
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টালমাটাল পরিস্থিতিতে অন্য চিত্র। ২৪ থেকে ২৯ মার্চ একেবারে কেন্দ্রীয় অনুদানেই শিক্ষকদের প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে সেখানে। শিক্ষামন্ত্রকের ইনোভেশন সেল এবং কেন্দ্রীয় প্রযুক্তি শিক্ষা নিয়ামক সংস্থা এআইসিটিই-র সহায়তায় এই প্রশিক্ষণ চলবে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটশন ইনোভেশন কাউন্সিলের মাধ্যমে এই দফায় প্রশিক্ষণ পাবেন ৬০ জন শিক্ষক। এঁদের মধ্যে ১০ জন যাদবপুরের শিক্ষক। মূলত উদ্যোগ ও উদ্ভাবনের উপরেই প্রশিক্ষণ হবে। স্টার্টআপ ইকোসিস্টেম, অর্থায়নের সুযোগ, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস বা মেধাস্বত্ব অধিকার এবং গবেষণার বাণিজ্যিকরণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখবেন খ্যাতনামা অধ্যাপক, শিল্প ও সরকারি সংস্থার বিশেষজ্ঞরা। এ ধরনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য পূর্বভারতে নোডাল সংস্থা হয়েছে যাদবপুর। শিক্ষামন্ত্রক, এআইসিটিই-র সঙ্গে হাত মিলিয়ে এ ধরনের কর্মশালা পূর্বভারতে প্রথম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ