Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইসিসি নির্বাচন ইস্যুতে উত্তপ্ত যাদবপুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইসিসি নির্বাচন ঘিরে তুমুল বিক্ষোভ উপাচার্যের ঘরের সামনে। বিকেল থেকেই উপাচার্যের ঘরের সামনে নির্বাচন স্থগিত রাখার দাবিতে অবস্থানে ছিলেন টিএমসিপি’র ইউনিট সদস্যরা।

আইসিসি নির্বাচন ইস্যুতে উত্তপ্ত যাদবপুর
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইসিসি নির্বাচন ঘিরে তুমুল বিক্ষোভ উপাচার্যের ঘরের সামনে। বিকেল থেকেই উপাচার্যের ঘরের সামনে নির্বাচন স্থগিত রাখার দাবিতে অবস্থানে ছিলেন টিএমসিপি’র ইউনিট সদস্যরা। তাঁরা দাবি করেন, ২৭ নভেম্বর ঘোষিত এই নির্বাচন স্থগিত রাখতে হবে। কারণ আইসিসি বা ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটিতে ভোটদানের জন্য বৈধ ভোটার তালিকা (মূলত রিসার্চ স্কলার) প্রকাশের আগেই নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এটা নিয়ম বিরোধী। তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূলপন্থী অধ্যাপক মনোজিৎ মণ্ডল। অন্যদিকে বামপন্থী রিসার্চ স্কলাররাও ছিলেন। তাঁরা দাবি জানাতে থাকেন, ঘোষিত দিনেই নির্বাচন করতে হবে। এ নিয়ে মনোজিৎ মণ্ডলের সঙ্গে তাঁরা বচসাতেও জড়িয়ে পড়েন। টিএমসিপি’র ইউনিট সভাপতি কিশলয় রায় বলেন, ‘উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসার বাপ্পা মল্লিকের কাছ থেকে তথ্য চেয়েছেন। তার ভিত্তিতে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন। তবে ঘোষিত দিনে নির্বাচন যে হচ্ছে না তা স্পষ্ট।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ