Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইজরায়েলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ইতালির

জেনারো গাত্তুসোর প্রশিক্ষণে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইতালি। সোমবার অ্যাওয়ে ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও ইজরায়েলকে ৫-৪ ব্যবধানে হারাল আজ্জুরি ব্রিগেড।

ইজরায়েলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ইতালির
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইজরায়েল- ৪               :                    ইতালি- ৫

Advertisement

বুদাপেস্ট: জেনারো গাত্তুসোর প্রশিক্ষণে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইতালি। সোমবার অ্যাওয়ে ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও ইজরায়েলকে ৫-৪ ব্যবধানে হারাল আজ্জুরি ব্রিগেড। জোড়া গোলে ইতালির জয়ের নায়ক মোয়েজ কেন। এছাড়া স্কোরশিটে নাম তোলেন মাতেও পলিটানো, গিয়াকোমো রাসপাডোরি ও স্যান্ড্রো তোনালি। ইজরায়েলের হয়ে জোড়া লক্ষ্যভেদ ডোর পেরেটজের। অপর গোল দু’টি আত্মঘাতী। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ আই’তে দ্বিতীয় স্থানে উঠে এল ইতালি। সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে।
গত দু’টি আসরে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইতালি। এই পর্বে একাধিক কোচ বদলেও লাভ হয়নি। এবারও বাছাই পর্বের প্রথম ম্যাচে হারের পর চাকরি খোয়ান লুসিয়ানো স্পালেত্তি। তাঁর জায়গায় দায়িত্ব নিয়ে মূলত ফুটবলারদের মানসিকতায় বদল আনায় জোর দেন গাত্তুসো। গত ম্যাচে এস্তোনিয়াকে পাঁচ গোলের মালা পরান রেতেগুইরা। তবে সোমবার জিতলেও যেভাবে চার গোল হজম করল ইতালি, তা রীতিমতো বিস্ময়কর। ম্যাচের শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় বিশ্বের ১১ নম্বর দলটি। এরপর গোটা ম্যাচ জুড়ে চলে গোল উৎসব। শেষ পর্যন্ত সংযোজিত সময়ে স্যান্ড্রো তোনালির গোলে কোনক্রমে উতরে যায় ইতালি।

Advertisement
সম্পর্কিত সংবাদ