Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা, ট্রাম্পের দেশকে বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন না মেলোনি

সম্প্রতি সিগোনেল্লা ঘাঁটিতে নামার পরিকল্পনা করেছিল কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। সেখান থেকে তাদের উড়ে যাওয়ার কথা ছিল পশ্চিম এশিয়ার দিকে। লক্ষ্য ইরান।

যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা, ট্রাম্পের দেশকে বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন না মেলোনি
  • ৩১ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

রোম, ৩১ মার্চ: ন্যাটো গোষ্ঠীতে আরও কোণঠাসা অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। প্রথম ধাক্কা এসেছিল স্পেন থেকে। ইরান যুদ্ধের সঙ্গে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে সেদেশের বামপন্থী সরকার। এবার আমেরিকার আবেদন পত্রপাঠ ফিরিয়ে দিল ইতালি। আমেরিকাকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না রোম। অথচ কয়েকদিন আগেই সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মুখে শোনা গিয়েছিল ট্রাম্পের স্তুতি।

Advertisement

কৌশলগত কারণে সিসিলি দ্বীপের সিগোনেল্লা ঘাঁটি খুব গুরুত্বপূর্ণ। ইরানে হামলা চালানোর আগে এটি ব্যবহার করতে চেয়েছিল আমেরিকা। কিন্তু তা অগ্রাহ্য করে দিয়েছে ইতালি।
সেদেশের এক প্রভাবশালী পত্রিকা জানিয়েছে, সম্প্রতি সিগোনেল্লা ঘাঁটিতে নামার পরিকল্পনা করেছিল কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। সেখান থেকে তাদের উড়ে যাওয়ার কথা ছিল পশ্চিম এশিয়ার দিকে। লক্ষ্য ইরান। উড়ানরত অবস্থায় এই পরিকল্পনার কথা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিল মার্কিন সেনা। কিন্তু আশা ছিল ছাড়পত্র মিলবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বাধ্য হয়ে ফিরে যায় আমেরিকার বিমানগুলি।
এনিয়ে প্রশ্ন করা হলে ইতালির প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এমন কোনও পরিকল্পনা করার আগে রোমের পরামর্শ বা অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল। এই ক্ষেত্রে মার্কিন সেনা সেই পদ্ধতি মেনে চলা হয়নি। তাছাড়া পশ্চিম এশিয়া সংঘাতে জড়িয়ে পড়ার কোনও ইচ্ছা ইতালির যে নেই, তা এই সিদ্ধান্তে স্পষ্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ