Bartaman Logo
৯ জুন, ২০২৬

পৌঁছতে সময় লাগবে ২৮ ঘণ্টা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছতে শুভাংশু শুক্লাদের সময় লাগবে প্রায় ২৯ ঘণ্টা। পৃথিবী থেকে আইএসএসের দূরত্ব ৪০০ কিলোমিটার।

পৌঁছতে সময় লাগবে ২৮ ঘণ্টা
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছতে শুভাংশু শুক্লাদের সময় লাগবে প্রায় ২৯ ঘণ্টা। পৃথিবী থেকে আইএসএসের দূরত্ব ৪০০ কিলোমিটার। খুব একটা বেশি কিছু নয়। কিন্তু এই দূরত্ব পেরোতে এতটা সময় লাগবে কেন? আইএসএসে ডকিংয়ের জন্য মহাকাশযানটিকে গতিপথ ও উচ্চতার বদলের পথে হাঁটতে হবে। আইএসসের গতিবেগ ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার। এই গতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেটির দরজায় পৌঁছতে হবে। দরকার নিখুঁত হিসেবে নিকেশে। ফলে  আইএসএসে পৌঁছনোর চারশো কিমি দূরত্ব পেরোতে এতটা সময় লাগে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ