Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘সরকারের সমালোচনা করা আমার অধিকার’, বক্তব্য ছাঁটায় সরব খাড়্গে

রাজ্যসভার বিরোধী দলনেতা হিসাবে সরকার ও প্রধানমন্ত্রী মোদির নীতিগুলির সমালোচনা করা আমার অধিকারের মধ্যে পড়ে। যদিও সেই কারণে আমার বক্তব্যের বড়ো অংশ রেকর্ড থেকে ছেঁটে ফেলা হয়েছে।

‘সরকারের সমালোচনা করা আমার অধিকার’, বক্তব্য ছাঁটায় সরব খাড়্গে
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নয়াদিল্লি: রাজ্যসভার বিরোধী দলনেতা হিসাবে সরকার ও প্রধানমন্ত্রী মোদির নীতিগুলির সমালোচনা করা আমার অধিকারের মধ্যে পড়ে। যদিও সেই কারণে আমার বক্তব্যের বড়ো অংশ রেকর্ড থেকে ছেঁটে ফেলা হয়েছে। শুক্রবার এই অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এদিন জিরো আওয়ারের পর বিষয়টি উত্থাপন করেন তিনি। রাজ্যসভার বিরোধী দলনেতার দাবি, তাঁর বক্তব্যের ছেঁটে ফেলা সেই অংশ সদনের রেকর্ডে অন্তর্ভুক্ত করা হোক। নাহলে ওই অংশ জনসমক্ষে প্রকাশ করে দেবেন তিনি। যদিও রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন বলেন, রেকর্ড থেকে যা বাদ পড়েছে, সেগুলি বাইরে প্রকাশ করতে পারেন না আপনি। আপত্তি জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। যদিও তাতে না থেমে প্রবীণ এই কংগ্রেস নেতা বলেন, সংসদীয় ব্যবস্থা থেকে সামাজিক ন্যায়, উপযুক্ত উদাহরণ ও ঘটনাবলি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছিলাম। কিন্তু ৪ ফেব্রুয়ারির সেই বক্তব্যের বিভিন্ন অংশ বাদ দিয়ে তা রাজ্যসভার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খাড়্গের দাবি মেনে বাদ দেওয়া সেই অংশ ফেরাতে রাজি হননি চেয়ারম্যান। স্বাভাবিকভাবেই তা নিয়ে সুর চড়ান প্রবীণ কংগ্রেস নেতা। তিনি বলেন, লক্ষ করে দেখলাম বর্তমান সরকারের আমলে সংসদীয় কার্যপ্রণালী ও মোদি সরকারের নীতি নিয়ে যেসব প্রশ্ন তুলেছিলাম, ঠিক সেই অংশগুলিই রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। খাড়্গে বলেন, সরকার ও মোদিজির নীতির সমালোচনা করায় চেয়ারম্যান যদি সেই অংশগুলি ছেঁটে দেন, তাহলে তার অর্থ হল তিনি প্রধানমন্ত্রীকে রক্ষা করছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ