তেহরান, ২৩ মার্চ: গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েল যুদ্ধের প্রভাব সবথেকে বেশি পড়েছে গোটা বিশ্বের তেলের জোগানে। হরমুজ প্রণালী অবরুদ্ধ করে জ্বালানী সঙ্কট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল ইরান। যদিও ইরানের বিদেশমন্ত্রী দাবি করেছিলেন শত্রু দেশ বাদে অন্যদের জন্য খোলা রয়েছে হরমুজ। এবার সামনে এল নতুন তথ্য। ইরানের এক সাংসদ আলায়েদ্দিন বরৌজের্দির দাবি হরমুজ পার করতে বিভিন্ন দেশকে এক একটি জাহাজ পিছু দিতে হচ্ছে ২০ লক্ষ ডলার। ভারতীয় মূল্যে যা দাঁড়াচ্ছে ১৮ কোটি ৭৭ লক্ষ টাকা।



