Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মহাকাশ গবেষণায় সুনীতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসরো

টানা ন’মাস মহাকাশে কাটানোর পরে অবশেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন সুনীতা উইলিয়ামস। তাঁর এই নিরাপদে ফিরে আসাকে ‘বড় সাফল্য’ বলে উল্লেখ করল ইসরো।

মহাকাশ গবেষণায় সুনীতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসরো
  • ১৯ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৯ মার্চ: টানা ন’মাস মহাকাশে কাটানোর পরে অবশেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন সুনীতা উইলিয়ামস। তাঁর এই নিরাপদে ফিরে আসাকে ‘বড় সাফল্য’ বলে উল্লেখ করল ইসরো। নাসার এই নভশ্চরের অভিজ্ঞতাকে মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করতে চায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এদিকে, সুনীতার প্রত্যাবর্তনকে ‘গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাসা ও সুনীতাকে ট্যাগ করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘#স্বাগতম ক্রু-৯! পৃথিবী তোমাদের খুব মিস করছিল। তোমাদের এই পরীক্ষা ছিল মানুষের দৃঢ়তা, সাহস এবং অদম্য ইচ্ছাশক্তির পরীক্ষা।’

Advertisement

২৮৬ দিন পরে ১৯ মার্চ পৃথিবীতে ফিরে এসেছেন সুনীতা উইলিয়ামস। তাঁকে স্বাগত জানিয়ে ইসরোর এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, ‘আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দীর্ঘায়িত মিশন শেষ করার পরে আপনার নিরাপদে ফিরে আসা একটি উল্লেখযোগ্য সাফল। মহাকাশ অনুসন্ধানে নাসা, স্পেস এক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণের এটি একটি উদাহরণ। আপনার অদম্য মনোভাব এবং নিষ্ঠা বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের অনুপ্রাণিত করে চলেছে।’

ট্যুইটে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। মহাকাশ অনুষন্ধানে আপনার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে আগ্রহী।’

Advertisement
সম্পর্কিত সংবাদ