Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

গাজায় ত্রাণ শিবিরের কাছে ইজরায়েলি সেনার হামলা, হত ৩০, জখম ১১৫

গাজায় ত্রাণ শিবিরের কাছে ইজরায়েলি সেনার হামলা, হত ৩০, জখম ১১৫
  • ১ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

জেরুজালেম, ১ জুন: গাজায় নির্মম অত্যাচার চালাল ইজরায়েলি সেনা। আজ, রবিবার আমেরিকার সহায়তায় তৈরি দক্ষিণ গাজার রাফায় একটি ত্রাণ শিবিরে ভিড় জমিয়েছিলেন প্যালেস্তিনীয়রা। সেই ত্রাণ শিবিরের কাছে আচমকাই গুলি চালাতে থাকে ইজরায়েলি সেনার ট্যাঙ্ক। ত্রাণের জন্যই ওই এলাকায় যাচ্ছিলেন বহু  প্যালেস্তিনীয়। তাই স্বাভাবিকভাবেই ভিড় ছিল এলাকায়। আর সেই ভিড় লক্ষ্য করেই গুলি চালাতে থাকে ইজরায়েলি সেনা। যার ফলে মৃত্যু হয় ৩০ জনের। জখম কমপক্ষে ১১৫ জন। ইজরায়েলি সেনার হামলার হাত থেকে বাঁচতে হুড়োহুড়ি পড়ে যায়। যার ফলে পদপিষ্ট হয়ে জখম হন অনেক প্যালেস্তিনীয়।

Advertisement

জানা গিয়েছে, জখমদের গাধায় টানা গাড়ি করে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ইজরায়েলি সেনার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি আমেরিকা। তারপরেই প্যালেস্তিনীয়দের উপর নির্বিচারে হামলা চালিয়েছেন ইজরায়েলি সেনা। তেল আবিবের হামলার জেরে গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ প্যালেস্তিনীয়ের মৃত্যু হয়েছে। গাজায় পর্যাপ্ত খাবার, বাসস্থান, জল এমনকী চিকিৎসা পরিষেবা নেই বললেই চলে। বিভিন্ন দেশ ও রাষ্ট্রসঙ্ঘ সেখানে খুলেছে ত্রাণ শিবির। তেমনই একটি ত্রাণ শিবিরের কাছেই ইজরায়েলি সেনার এই হামলার তীব্র বিরোধিতা করেছে গোটা বিশ্ব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ