Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পশ্চিম এশিয়া দখল করবে ইজরায়েল! মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে তুমুল বিতর্ক

গোটা পশ্চিম এশিয়ার দখল করে নিতে পারে ইজরায়েল। এতে তাদের অধিকার আছে। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

পশ্চিম এশিয়া দখল করবে ইজরায়েল! মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে তুমুল বিতর্ক
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ: গোটা পশ্চিম এশিয়ার দখল করে নিতে পারে ইজরায়েল। এতে তাদের অধিকার আছে। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তাঁর সেই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল পশ্চিম এশিয়ার দেশগুলি। হাকাবির মন্তব্যকে ‘চরমপন্থী মনোভাবাপন্ন’ বলে অভিহিত করেছে সৌদি আরব। এমন মন্তব্য মেনে নেওয়া যায় না বলেও জানিয়েছে তারা। এছাড়া মিশর, কুয়েত, ওমান এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এবং লিগ অব আরব স্টেটসও এই নিয়ে আপত্তির কথা জানিয়েছে। তবে, বিষয়টি নিয়ে ইজরায়েল বা আমেরিকার তরফে কোনো মন্তব্য করা হয়নি।

Advertisement

গত শুক্রবার আমেরিকার দক্ষিণপন্থী নেতা টাকার কার্লসনের অনুষ্ঠানে সাক্ষাত্কার দিচ্ছিলেন হাকাবি। সেখানে কার্লসন জানান, বাইবেল অনুসারে আব্রাহামের বংশধররা বর্তমান পশ্চিম এশিয়ার পুরো ভূখণ্ডেরই অধিকারী। সেই বক্তব্যের প্রেক্ষিতে হাকাবি জানান, ইজরায়েল যদি সমগ্র পশ্চিম এশিয়া দখল করে নেয়, তাহলে কোনো সমস্যা নেই। তবে তিনি আরও জানান, ইজরায়েল নিজেদের ভূখণ্ড বিস্তারে আগ্রহী নয়। তার বদলে নিজেদের নিরাপত্তার উপরে জোর দিচ্ছে তেল আভিভ। তবে, মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি পশ্চিম এশিয়ার দেশগুলি। মিশরের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বক্তব্যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে। মিশর আরও জানিয়েছে, দখল করে নেওয়া প্যালেস্তাইনের ভূখণ্ড বা আরব ভূমির কোথাও ইজরায়েলের কোনো অধিকার নেই। লিগ অব আরব স্টেটসের তরফেও জানানো হয়েছে, এই ধরনের মন্তব্য একেবারেই ভিত্তিহীন। এর মাধ্যমে ধর্মীয় ও জাতীয়তাবাদী ভাবাবেগকে উসকানি দেওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ