Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ট্রাম্পের জন্য বিশেষ পদক্ষেপ নিল ইজরায়েল

ট্রাম্পের জন্য বিশেষ পদক্ষেপ নিল ইজরায়েল
  • ৮ জুলাই, ২০২৫ ০৮:০৭
Prefer us on Google

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষ পদক্ষেপ নিল ইজরায়েল। শান্তিতে নোবেলের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম মনোনীত করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বিষয়ে নোবেল কমিটির কাছে চিঠিও পাঠিয়েছেন নেতানিয়াহু। তিনি মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন,‘ আপনার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এই পুরস্কার আপনার প্রাপ্য। এই জন্য আমরা আপনাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।’ এর আগে ভারতের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে যাতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় সেই কথাই জানিয়েছিল পাকিস্তান। সেই জন্য মনোনীতও করে ইসলামাবাদ। এবার তেল আভিভও সেই পথেই হাঁটল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ