ইজরায়েলের এয়ারস্ট্রাইকের জেরে মৃত্যু হয়েছে গাজায় হামাস সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকদের। এমনটাই নিশ্চিত করেছে হামাস। তেল আবিবের হামলার জেরে মৃত্যু হয়েছে গাজায় হামাস সরকারের প্রধান ইসাম আল-ডালিসের। এরই সঙ্গে মৃত্যু হয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান মহম্মদ আবু ওয়াতফা ও আভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার ডিজি বহজত আবু সুলতানের।


