সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের আলুয়াবাড়ি রোড জংশন রেল স্টেশনে ‘অমৃত ভারত’ প্রকল্পের কাজ কার্যত থমকে। মাঝপথে ঠিকাদার পরিবর্তন হওয়ায় কয়েকজন শ্রমিক এখন সারাদিনে অল্প কাজ করে চলেছেন। অত্যন্ত শ্লথ গতিতে কাজ চলায় ক্ষুব্ধ বাসিন্দারা। এমনিতেই স্টেশনে উন্নত পরিকাঠামো নেই। তার উপর নির্দিষ্ট সময়ে কাজ না হওয়ায় ক্ষোভ বাড়ছে।
Advertisement
স্টেশন ডেভলপমেন্ট কমিটির অন্যতম সদস্য তথা বিজেপি নেতা সুরজিৎ সেন বলেন, কিছু সমস্যার কারণে অমৃত ভারত প্রকল্পের কাজ বন্ধ ছিল। তবে সমস্যা মিটে যাওয়ায় ফের জোরকদমে কাজ শুরু হবে।
ইসলামপুর নাগরিক মঞ্চের সম্পাদক হিমাংশু সরকারের কথায়, প্রকল্পের কাজ বন্ধ ছিল বলে গত ১৯ ফেব্রয়ারি স্মারকলিপি দিয়েছিলাম। রেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিল, ঠিকাদার সংস্থার আর্থিক কিছু সমস্যায় কাজ করতে পারছিল না। পরে অন্য ঠিকাদার সংস্থাকে কাজ দেওয়া হয়েছে। বর্তমানে কাজ অত্যন্ত শ্লথ গতিতে চলছে। বাসিন্দারা বলছেন, ইসলামপুর শহরের একমাত্র এবং গুরুত্বপূর্ণ স্টেশন আলুয়াবাড়ি রোড জংশন। চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও সংলগ্ন বিহারের প্রচুর মানুষ এখান থেকেই ট্রেনে যাতায়াত করেন। কিন্তু তার পরেও স্টেশনে একাধিক সমস্যা। অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে কিছু উন্নয়ন হওয়ার কথা। কিন্তু কাজে গতি নেই। রেল সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের মাধ্যমে স্টেশনে যাওয়ার রাস্তা নতুন করে নির্মাণ করা হচ্ছে। আরওবি করা হবে। লিফটে উপরে উঠে আরওবি দিয়ে অন্য পাশে যাওয়া যাবে। এছাড়া আরও কিছু কাজ হবে। আলুয়াবাড়ি রোড স্টেশন ম্যানেজার বরুণ সিং বলেন, কাজ বন্ধ নেই। টুকটাক করে চলছে। এখন ঠিকাদার বদল হওয়ায় কাজে গতি আসবে।