Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বাড়ি কিনলেন ঈশান

নতুন বাড়ি কিনলেন অভিনেতা ঈশান খট্টর। মুম্বইয়ের পালি হিল এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। এর জন্য প্রায় ২৯ কোটি টাকা খরচ হয়েছে ঈশানের। জানা গিয়েছে, ২ হাজার ৯৮৯ বর্গফুট এলাকাজুড়ে রয়েছে ফ্ল্যাটটি

বাড়ি কিনলেন ঈশান
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নতুন বাড়ি কিনলেন অভিনেতা ঈশান খট্টর। মুম্বইয়ের পালি হিল এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। এর জন্য প্রায় ২৯ কোটি টাকা খরচ হয়েছে ঈশানের। জানা গিয়েছে, ২ হাজার ৯৮৯ বর্গফুট এলাকাজুড়ে রয়েছে ফ্ল্যাটটি। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন বাবদ ১ কোটি ৭৬ হাজার টাকা দিয়েছেন ঈশান। সম্প্রতি এই রেজিস্ট্রেশন হয়েছে বলে খবর। ঈশানের কেরিয়ার এখন মধ্যগগনে। ‘হোমবাউন্ড’ ছবির হাত ধরে চর্চায় রয়েছেন তিনি। বক্স অফিসে তেমন ব্যবসা করতে না পারলেও ভারতের তরফে অস্কারের জন্য পাঠানো হয়েছিল ছবিটিকে। অস্কারের ১৫টি ছবির তালিকাতেও নাম লিখিয়েছিল ঈশান ও বিশাল জেঠওয়া অভিনীত ছবিটি। তবে শেষ মুহূর্তে ছিটকে যায় সিনেমাটি। এরপর একাধিক কাজ রয়েছে নায়কের হাতে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ