Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ঈশানের চ্যালেঞ্জ

বাস্তব হোক বা সিনে পর্দা, চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেতা ঈশান খট্টর। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের।

ঈশানের চ্যালেঞ্জ
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাস্তব হোক বা সিনে পর্দা, চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেতা ঈশান খট্টর। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। অনুরাগী মহলে সমাদৃত তাঁর অভিনয়। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘দ্য রয়্যালস’। ভূমি পেডনেকরের বিপরীতে সিরিজে অভিনয় করে সাড়া ফেলেছেন অভিনেতা। তাঁর লুক নিয়ে বিস্তর চর্চা চলছে নানা মহলে। এই আবহে ফের চর্চায় ঈশান। কারণ সদ্য তাঁর শেয়ার করা একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ছ’মিনিটের জন্য মাইনাস ১২০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাটিয়েছেন তিনি। ঊর্দ্ধাঙ্গে কোনও পোশাক ছিল না। এই অবস্থায় এত কম তাপমাত্রায় কাটানো সত্যিই চ্যালেঞ্জের। কেন হঠাৎ এমনটা করলেন তিনি? জানা গিয়েছে, ‘ক্রায়োথেরাপি’ করেছেন নায়ক। এর অর্থ হল ‘কোল্ড থেরাপি’। এই চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত ঠান্ডার মধ্যে কিছু সময় কাটাতে হয়। এতে নানা উপকারিতা পাওয়া যায়। শরীরে ব্যথা, ফোলাভাব কমাতে এবং পেশির পুনর্গঠনের জন্য এই চিকিৎসা উপকারী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ