উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় প্রবেশ করে থমকে রয়েছে মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি হয়নি। তাই শহর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা নেই, তাপমাত্রা বাড়ছে। অস্বস্তিকর গরমে নাজেহাল আমজনতা। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। আজ, মঙ্গলবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



