নিম্নচাপ সরে গেলেও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। সেই কারণে শহর থেকে জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে তাপমাত্রা বাড়তেই থাকবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। এদিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ২২.৪ মিমি বৃষ্টি হয়েছে।



