Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মহালয়ার আগে আজ, শনিবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল হাওয়া অফিস

মহালয়ার আগে আজ, শনিবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল হাওয়া অফিস
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:০৯
Prefer us on Google

আপাতত রাজ্যের উপর কোনও নিম্নচাপের প্রভাব নেই। কিন্তু জলীয় বাষ্প প্রবেশের জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ও শহরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে আজ, শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ০০৬.০ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ