Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, বৃহস্পতিবার শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে? যা জানাল আবহাওয়া দপ্তর..

আজ, বৃহস্পতিবার শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে? যা জানাল আবহাওয়া দপ্তর..
  • ২৬ জুন, ২০২৫ ০৯:০৬

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উপকূল লাগোয়া উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি শক্তি বাড়িয়ে আজ, বৃহস্পতিবার একটি নিম্নচাপে পরিণত হবে। তবে এই নিম্নচাপটির প্রভাবে ওড়িশায় বেশি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উপকূলের এলাকাতে বৃষ্টি হবে। তবে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অস্বস্তিকর গরম বজায় থাকবে। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে মেঘলা। মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে। তার সঙ্গেই দফায় দফায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। আজ, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ৬.৬ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ