Bartaman Logo
৯ জুন, ২০২৬

অন্তর্ঘাতেই কি পরপর ব্যর্থ ইসরো, তদন্তে দোভাল

কয়েক মাসের ব্যবধানে জোড়া ধাক্কা খেয়েছে ইসরো। মহাকাশে উপগ্রহ পাঠানোর দুটি অভিযান ব্যর্থ হয়েছে। প্রশ্ন উঠেছিল, এর নেপথ্যে কি রয়েছে অন্তর্ঘাত? যদিও কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থার পিএসএলভি রকেটের এই ব্যর্থতা নিয়ে অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

অন্তর্ঘাতেই কি পরপর ব্যর্থ ইসরো, তদন্তে দোভাল
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: কয়েক মাসের ব্যবধানে জোড়া ধাক্কা খেয়েছে ইসরো। মহাকাশে উপগ্রহ পাঠানোর দুটি অভিযান ব্যর্থ হয়েছে। প্রশ্ন উঠেছিল, এর নেপথ্যে কি রয়েছে অন্তর্ঘাত? যদিও কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থার পিএসএলভি রকেটের এই ব্যর্থতা নিয়ে অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। জানা গিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের রিপোর্টের ভিত্তিতে ওই বিবৃতি দিয়েছিলেন মন্ত্রী। সূত্রের খবর, ঘটনার গুরুত্বের প্রেক্ষিতে এনএসএ স্বয়ং বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি)-এ গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে গত ২২ জানুয়ারি অত্যন্ত গোপনে ভিএসএসসি-তে এসেছিলেন এনএসএ দোভাল।

Advertisement

ইসরোর তৈরি রকেটগুলির মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য হল পিএসএলভি। কিন্তু₹সটিতেই যান্ত্রিক গোলযোগৗা%ড়ে। রকেট ভিএসএসসিতেই  তৈরি হয়েছে। সেজন্য সেখানে এসেছিলেন দোভাল।  সংস্থার এক পদস্থ আধিকারিক একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এনএসএ-র ওই সফর ছিল অত্যন্ত গোপনীয়। অন্তর্ঘাতের আশঙ্কার বিষয়টি খতিয়ে দেখতে  উৎক্ষেপণ যানের বিভিন্ন প্রযুক্তিগত দিক নিয়ে খোঁজখবর করেন দোভাল।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট সহ বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছিল ইসরো। উৎক্ষেপণের তৃতীয় পর্যায়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় রকেটে। এর আগে ২০২৫ সালের ১৮ মে’র অভিযানও একইভাবে ব্যর্থ হয়েছিল।

সম্পর্কিত সংবাদ