Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বেনিয়ম, ২০০’র বেশি হোটেল-গেস্ট হাউস, রেস্তরাঁয় তালা

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর শহরজুড়ে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। ‘বেনিয়ম’ দেখলেই ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে।

বেনিয়ম, ২০০’র বেশি হোটেল-গেস্ট হাউস, রেস্তরাঁয় তালা
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর শহরজুড়ে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। ‘বেনিয়ম’ দেখলেই ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, গত বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত ২০০-র বেশি হোটেল, গেস্ট হাউস, পানশালা, রেস্তরাঁসহ নানা ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ‘ক্লোজার’ নোটিস দেওয়া হয়েছে। তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন। ব্যবসা বন্ধ থাকছে কি না, তা নজরে রাখছে লালবাজার। গত মঙ্গলবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগে। ৯ জনের মৃত্যু হয়। তারপর নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ ও কলকাতা পুরসভার যৌথ টিম তৈরি হয়। সেখানে পুরসভার লাইসেন্স বিভাগ, কেএমডিএ, দমকলের আধিকারিকরাও রয়েছেন। ১৬টি বরোভিত্তিক টিম লাগাতার ফিল্ড সার্ভে চালাচ্ছে। এক পুরকর্তা বলেন, ‘ক্লোজার নোটিস আইন মেনেই দেওয়া হচ্ছে। যে খামতি রয়েছে, শর্ত মেনে সেগুলি পূরণ করে  নতুনভাবে আবেদন করতে হবে ব্যবসা শুরুর জন্য। সবটা খতিয়ে দেখে ফের ব্যবসা চালুর অনুমতি দেওয়া হবে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ