Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সাঙ্গাকারার সঙ্গে স্লেজিংয়ের ঘটনা জানালেন ইরফান পাঠান

ক্রিকেটে চাপের মুহূর্তে, চরম টেনশনের সময়ে স্লেজিং নতুন কিছু নয়। ২০০৫ সালে ফিরোজ শাহ কোটলায় হওয়া টেস্টে বল পরিবর্তনকে কেন্দ্র করে ঠিক এমনই ঘটেছিল

সাঙ্গাকারার সঙ্গে স্লেজিংয়ের ঘটনা জানালেন ইরফান পাঠান
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ক্রিকেটে চাপের মুহূর্তে, চরম টেনশনের সময়ে স্লেজিং নতুন কিছু নয়। ২০০৫ সালে ফিরোজ শাহ কোটলায় হওয়া টেস্টে বল পরিবর্তনকে কেন্দ্র করে ঠিক এমনই ঘটেছিল। আর এই ঘটনায় জড়িয়ে পড়েন কুমার সাঙ্গাকারা ও ইরফান পাঠান। এত বছর পর জিওহটস্টারে এক অনুষ্ঠানে সেই স্মৃতিই প্রকাশ্যে এনেছেন বরোদার অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘ভারতের প্রথম ইনিংসের পর আমরা যখন বল করতে এলাম, তখন বল রাখার বক্স সম্ভবত বদলে গিয়েছিল। এতে শ্রীলঙ্কার ক্রিকেটাররা অসন্তুষ্ট হয়। সাঙ্গাকারাই সবচেয়ে বেশি এটা নিয়ে বলছিল। এরপর ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে পাঠানো হয় আমাকে। ৯৩ করেছিলাম আমি। সেই ইনিংসে মুরলীথরনকে দুটো ছক্কাও মারি।’ ইরফান আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই নতুন বলে মুরলী মার খাওয়ায় শ্রীলঙ্কার পরিকল্পনা তালগোল পাকিয়ে যায়। সেজন্যই সম্ভবত সঙ্গাকারা চেঁচিয়ে উঠে আমাকে প্রতারক বলে ওঠে। যদিও বলের বাক্স বদল নিয়ে আমার কিছুই জানা ছিল না। বাবা-মা কিছুই শেখাননি— এমন মন্তব্যও করে সাঙ্গা। ব্যক্তিগত আক্রমণ করায় আমিও চুপ থাকিনি। পালটা বলতে থাকি। যদিও শুরুটা ওই করেছিল।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ