Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কোমায় ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই, বাদ গেল পা-ও!

ইরানের নয়া সুপ্রিম লিডারকে ঘিরে নয়া জল্পনা। সূত্রের খবর, বর্তমানে কোমায় আছেন মোজতবা খামেনেইয়। তিনি এতটাই আহত যে তাঁর একটি  পা পর্যন্ত কেটে ফেলতে বাধ্য হয়েছে চিকিত্সকরা

কোমায় ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই, বাদ গেল পা-ও!
  • ১৩ মার্চ, ২০২৬ ২২:০৩
Prefer us on Google

তেহরান, ১৩ মার্চ: ইরানের নয়া সুপ্রিম লিডারকে ঘিরে নয়া জল্পনা। সূত্রের খবর, বর্তমানে কোমায় আছেন মোজতবা খামেনেই। তিনি এতটাই আহত যে তাঁর একটি  পা পর্যন্ত কেটে ফেলতে বাধ্য হয়েছে চিকিত্সকরা। ভর্তি আছেন তেহরানের এক হাসপাতালে। সূত্রের আরও দাবি, যেই হাসপাতালে তাঁকে চিকিত্সা করা হচ্ছে সেই হাসপাতাল আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী ও দেশের অভিজ্ঞ চিকিত্সকেরা। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Advertisement

আরও দাবি, ইরানের রাষ্ট্রয়াত্ত সংবাদ মাধ্যমগুলি পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। এমনকি এক সংবাদ মাধ্যম মোজতবা খামেনেইয়ের একটি বিবৃতিও সম্প্রচার করেছে। যেখানে ইরানিদের উপর হামলার প্রতিশোধ নেওয়া এবং নৌপথে হামলা চালানো অব্যাহত রাখার কথাও বলা হয়েছে। তবে একজন সাংবাদিকের মুখ থেকেই সেই বিবৃতি শোনা গিয়েছে, দেখা যায়নি মোজতবাকে।

সূত্র থেকে জানা গিয়েছিল, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন বিমান হামলায় নিহত হন তাঁর বাবা আলি খামেনেই, সেই হামলায় দাবি করা হয়েছিল তাঁর সঙ্গে খামেনেই পরিবারের বাকি সদস্যও নিহত হয়েছেন। কিন্তু সেই হামলাতেই মোজতবা খামেনেইও আহত হয়েছিলেন কি না তা নিয়ে জল্পনা রয়েছে। 

সম্পর্কিত সংবাদ