Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকা-ইজরায়েল বাদে অন্য দেশের জন্য খোলা হরমুজ, দাবি ইরানের বিদেশমন্ত্রীর

হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। তবে আমেরিকা এবং ইজরায়েল বাদে বাকি দেশের জন্য। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এমনই দাবী করলেন

আমেরিকা-ইজরায়েল বাদে অন্য দেশের জন্য খোলা হরমুজ, দাবি ইরানের বিদেশমন্ত্রীর
  • ১৫ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

তেহরান, ১৫ মার্চ: হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। তবে আমেরিকা এবং ইজরায়েল বাদে বাকি দেশের জন্য। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এমনই দাবী করলেন। তিনি বলেছেন আমাদের শত্রু দেশ যারা ইরান এবং তার বন্ধু দেশগুলোর উপর আঘাত হানছে তাদের জন্য বন্ধ থাকবে পশ্চিম এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রণালী। অন্যদের জন্য নয়।   

Advertisement

প্রসঙ্গত ১০৪ মাইল বিস্তৃত এই প্রণালী মধ্য প্রাচ্য থেকে গোটা বিশ্বে জ্বালানী সরবরাহের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। প্রণালীর উত্তরে রয়েছে ইরান এবং দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। এই প্রণালীর মাধ্যমেই যুক্ত হচ্ছে পারস্য ও ওমান দুই উপসাগর। যার আশপাশে রয়েছে তেল ভান্ডার হিসাবে পরিচিত সৌদি আরব, কাতার, বাহরিন, কুয়েত, ইরাক এবং সংযুক্ত আরব আমিরশাহি। গোটা বিশ্বে যা তেল সরবরাহ হয় তার একটা বড় অংশই এই সব দেশ থেকে হরমুজের মাধ্যমেই যায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই প্রণালী ইরান অবরুদ্ধ করে রাখায় কার্যত থমকে গেছে জ্বালানী তেল সরবরাহের কাজ। ভারত সহ বহু দেশেরে জাহাজ আটকে আছে প্রণালীর বাইরে।

যদিও ইরানের বন্ধু দেশ হিসাবে পরিচিত রাশিয়া এবং চীনের জাহাজের যাতায়াতে কোন বাধা দেওয়া হয়নি। এবার ইরানের বিদেশমন্ত্রীর দাবিতে আশার আলো দেখছে অন্য দেশগুলিও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ