দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) জলসীমায় প্রবেশ করা একটি ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করল দেশটির প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনায় ক্ষয়ক্ষতির খবর নেই।
দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) জলসীমায় প্রবেশ করা একটি ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করল দেশটির প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনায় ক্ষয়ক্ষতির খবর নেই।
ইউএইয়ের প্রতিরক্ষা মন্ত্রকের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ধেয়ে আসা একটি ড্রোন দেশের জলসীমার উপর শনাক্ত হয়। সেটিকে আটকানো হয়েছে। তবে কী ভাবে ড্রোনটি আটকানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ইউএইয়ের বিদেশ মন্ত্রক ঘটনাটিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে। এরইমধ্যে ইরানি সংবাদমাধ্যমে দুবাইয়ের আল মিনহাদ বিমানঘাঁটিতে হামলার দাবি করা হয়। তবে সেই দাবি খারিজ করেছে ইউএই। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বিমানঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর ভুয়ো। ঘটনার সূত্রপাত রবিবারের মার্কিন হামলাকে ঘিরে। মার্কিন বাহিনী হরমুজের কাছে ইরানের লারাক দ্বীপে রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলিতে হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ইরানের রেভলিউশনারি গার্ড হরমুজ প্রণালীতে মাইন পাতা এবং রকেট হামলার প্রস্তুতি নিচ্ছিল। দীর্ঘ এক মাসের বিরতির পর এটিই ইরান-আমেরিকা সংঘাতের অন্যতম বড়ো সামরিক উত্তেজনা। মার্কিন হামলার জবাবে জর্ডনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। যদিও জর্ডনের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় ঢুকে পড়া আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।