Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইরান যুদ্ধ: তেল, গ্যাস, সার নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশে রান্নার গ্যাসের আকাল দেখা দিয়েছে। পশ্চিম এশিয়ায় ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে, জ্বালানি তেলের সরবরাহ কতদিন স্বাভাবিক রাখা যাবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইরান যুদ্ধ: তেল, গ্যাস, সার নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশে রান্নার গ্যাসের আকাল দেখা দিয়েছে। পশ্চিম এশিয়ায় ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে, জ্বালানি তেলের সরবরাহ কতদিন স্বাভাবিক রাখা যাবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শিয়রে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট। ইতিমধ্যে জ্বালানি সংকট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রচার শুরু করেছে বিরোধীরা। এই অবস্থায় রবিবার মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সারাদেশে যাতে, সার, রান্নার গ্যাস এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকে, তার উপর জোর দিয়েছেন প্রধামন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, শিল্পও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সহ অনেকে। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দুই প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র ও শক্তিকান্ত দাসও উপস্থিত ছিলেন। দেশের জ্বালানি তেল এবং গ্যাস পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। ১২ মার্চ তেল ও 

Advertisement

জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সকলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন তিনি। এরপর কেটে গিয়েছে আরও ১০টি দিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ