Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

ইরান যুদ্ধ: আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি, বাদ ৫ ভোটমুখী রাজ্য

ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছিল কেন্দ্র। এবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইরান যুদ্ধ: আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি, বাদ ৫ ভোটমুখী রাজ্য
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছিল কেন্দ্র। এবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে। সেখানে জ্বালানি তেল, গ্যাসের সরবরাহ, সংকট মোকাবিলায় রাজ্যগুলি কতটা প্রস্তুত—এমন বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে,আদর্শ নির্বাচনি আচরণবিধি চালু হয়ে যাওয়ায় বাংলা সহ পাঁচ ভোটমুখী রাজ্যের মুখ্যমন্ত্রীরা এতে অংশ নেবেন না। পরে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিবদের প্রয়োজনীয় পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে। 

Advertisement

তথ্যাভিজ্ঞ মহলের মতে, যুদ্ধ আবহে দেশে জ্বালানির সংকট তৈরি হয়েছে। কিন্তু, কেন্দ্র বারবার দাবি করছে, পেট্রল, ডিজেল থেকে রান্নার গ্যাস—সবই পর্যাপ্ত রয়েছে। সিএনজি ও প্রিমিয়াম পেট্রলের দাম বেড়েছে। সরকারি দাবি ও বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে মোদি সরকার। তাই শুক্রবারের বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। প্রসঙ্গত, ইরান পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য রেখেছেন মোদি। সেখানে তিনি বলেন, কোভিড পর্বে কেন্দ্র ও রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল। বর্তমান যুদ্ধ আবহেও একইভাবে এগতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ