Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নিজেই শেষ হয়ে যাবেন, ট্রাম্পকে হুমকি ইরানের

ট্রাম্পের যুদ্ধ শেষ করার ইঙ্গিতকে পাত্তাই দেয়নি ইরান। উলটে তেহরানের হুমকি, আমেরিকা হামলা জারি রাখলে পশ্চিম এশিয়া থেকে তেল বেরনো বন্ধ করে দেওয়া হবে

নিজেই শেষ হয়ে যাবেন, ট্রাম্পকে হুমকি ইরানের
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: ট্রাম্পের যুদ্ধ শেষ করার ইঙ্গিতকে পাত্তাই দেয়নি ইরান। উলটে তেহরানের হুমকি, আমেরিকা হামলা জারি রাখলে পশ্চিম এশিয়া থেকে তেল বেরনো বন্ধ করে দেওয়া হবে। ইরানের এহেন হুংকার সামনে আসতেই গর্জে ওঠেন ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দিলে ইরানের উপর ২০ গুণ তীব্র হবে হামলা। আর তারপরই আসরে নামলেন ইরানের শীর্ষ নিরাপত্তা আধিকারিক আলি লারিজানি। এক্স হ্যান্ডলে ট্রাম্পকে তাঁর সরাসরি হুমকি, সাবধানে থাকুন। এবার আপনি শেষ হয়ে যাবেন। 

Advertisement

খামেনেইকে হারিয়ে বদলার আগুনে জ্বলছে ইরান। এই পরিস্থিতিতে ট্রাম্পের উদ্দেশে আলি লারিজানির বক্তব্য, ‘ইরান আপনার এই ফাঁকা আওয়াজকে ভয় পায় না। আপনার থেকে বড়ো বড়ো মাথাও ইরানকে শেষ করতে পারেনি। সাবধানে থাকুন। নিজেই শেষ হয়ে যাবেন।’ তিনি আরও জানান, হরমুজ হয় শান্তি ও সমৃদ্ধির প্রণালী হয়ে উঠবে, নয়তো যুদ্ধপ্রেমীদের কাছে পরাজয় ও ভোগান্তির প্রণালী হয়ে থেকে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ