Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আমিরশাহিতে ড্রোন হামলা চালাল ইরান, জখম ৩ ভারতীয়, নিন্দা জানাল নয়াদিল্লি

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ আবহ। গতকাল অর্থাৎ সোমবার রাতে সংযুক্ত আরব আমিরশাহিতে ড্রোন হামলা চালাল ইরান। এই হামলায় জখম হয়েছেন তিনজন ভারতীয়।

আমিরশাহিতে ড্রোন হামলা চালাল ইরান, জখম ৩ ভারতীয়, নিন্দা জানাল নয়াদিল্লি
  • ৬ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

তেহরান, ৫ মে: মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ আবহ। গতকাল অর্থাৎ সোমবার রাতে সংযুক্ত আরব আমিরশাহিতে ড্রোন হামলা চালাল ইরান। এই হামলায় জখম হয়েছেন তিনজন ভারতীয়। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। জানা গিয়েছে, আমিরশাহির ফুজাইরাহর পেট্রলিয়াম ইন্ডাস্ট্রিজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান। তার জেরে সেখানে আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতি কত পরিমাণ হয়েছে তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisement

সূত্রের খবর, হামলায় পেট্রলিয়াম ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি বন্দরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। তাতে আহত হন তিনজন ভারতীয়। এরপরই এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়, ফুজাইরাহতে হামলায় তিনজন জখম হয়েছেন। পাশাপাশি এর তীব্র নিন্দাও জানানো হয়। যদিও এই মন্তব্যের কোনওরকম প্রতিক্রিয়া এখনও পর্যন্ত জানায়নি তেহরান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ